জনতার প্রেস

মূল পাতা

বিনোদন

ঢাকার ৪১৬ বছর উদ্‌যাপনে মধুমিতায় সপ্তাহব্যাপী উৎসব

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঢাকার ৪১৬ বছর উদ্‌যাপনে মধুমিতায় সপ্তাহব্যাপী উৎসব
হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন।

ঢাকা শহরের ৪১৬ বছর উদ্‌যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। গতকাল বুধবার মধুমিতা সিনেমা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

২২ আগস্ট চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

সপ্তাহব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ১৩টি সিনেমা। উদ্বোধনী দিন ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘মুখ ও মুখোশ’। দ্বিতীয় দিন ২৩ আগস্ট বেলা ৩টায় ‘নবাব সিরাজ উদ্দৌলা’ ও সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’। ২৪ আগস্ট সোমবার বেলা ৩টায় থাকছে ‘জীবন থেকে নেয়া’ ও সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’ সিনেমার প্রদর্শনী।

চতুর্থ দিন ২৫ আগস্ট বেলা ৩টায় ‘অশিক্ষিত’ ও সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’; পঞ্চম দিন বেলা ৩টায় ‘সবুজ সাথী’ ও সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’; ষষ্ঠ দিন বেলা ৩টায় ‘দূরদেশ’ ও সন্ধ্যা ৬টায় ‘দহন’ এবং ২৮ আগস্ট শেষ দিন বেলা ৩টায় দেখা যাবে ‘দোস্ত দুশমন’ ও সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’।

শেষ দিন চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার ও চিত্রগ্রাহকসহ সাংস্কৃতিক অঙ্গনের ৫৮জনকে সম্মাননা প্রদান করা হবে।

উৎসবকে সফল করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলিকে (উপসচিব) আহবায়ক এবং অভিনয়শিল্পী দিলারা জামান, আব্দুল আজিজ, শিবা সানু ও সাংবাদিক আহমেদ তেপান্তরকে সদস্য করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ছাপা সংস্করণ সিনেমা আজকের বিনোদন বিনোদন চলচ্চিত্র উৎসব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

আপনার মতামত লিখুন

ঢাকার ৪১৬ বছর উদ্‌যাপনে মধুমিতায় সপ্তাহব্যাপী উৎসব
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ঢাকার ৪১৬ বছর উদ্‌যাপনে মধুমিতায় সপ্তাহব্যাপী উৎসব

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা শহরের ৪১৬ বছর উদ্‌যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। গতকাল বুধবার মধুমিতা সিনেমা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

২২ আগস্ট চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

সপ্তাহব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ১৩টি সিনেমা। উদ্বোধনী দিন ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘মুখ ও মুখোশ’। দ্বিতীয় দিন ২৩ আগস্ট বেলা ৩টায় ‘নবাব সিরাজ উদ্দৌলা’ ও সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’। ২৪ আগস্ট সোমবার বেলা ৩টায় থাকছে ‘জীবন থেকে নেয়া’ ও সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’ সিনেমার প্রদর্শনী।

চতুর্থ দিন ২৫ আগস্ট বেলা ৩টায় ‘অশিক্ষিত’ ও সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’; পঞ্চম দিন বেলা ৩টায় ‘সবুজ সাথী’ ও সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’; ষষ্ঠ দিন বেলা ৩টায় ‘দূরদেশ’ ও সন্ধ্যা ৬টায় ‘দহন’ এবং ২৮ আগস্ট শেষ দিন বেলা ৩টায় দেখা যাবে ‘দোস্ত দুশমন’ ও সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’।

শেষ দিন চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার ও চিত্রগ্রাহকসহ সাংস্কৃতিক অঙ্গনের ৫৮জনকে সম্মাননা প্রদান করা হবে।

উৎসবকে সফল করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলিকে (উপসচিব) আহবায়ক এবং অভিনয়শিল্পী দিলারা জামান, আব্দুল আজিজ, শিবা সানু ও সাংবাদিক আহমেদ তেপান্তরকে সদস্য করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস