জনতার প্রেস

মূল পাতা

পরবাস

কানাডার টরন্টোতেও অমলিন চাটগাঁইয়্যা মেজবান

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কানাডার টরন্টোতেও অমলিন চাটগাঁইয়্যা মেজবান
স্থানীয় জনপ্রতিনিধিসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কানাডার টরন্টোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চাটগাঁইয়্যা মেজবান। গ্রেটার চট্টগ্রাম ফাউন্ডেশন অব কানাডার উদ্যোগে গত রোববার ছুটির দিনে ড্যানফোর্থের সুন্নাতুল জামে মসজিদের বিশাল কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। এতে প্রায় চার হাজার মানুষ অংশ নেন। স্থানীয় জনপ্রতিনিধিসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে জমজমাট এ আয়োজন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের স্বাদ ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে ধরে রাখার উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে ছিল নানা ধরনের মেজবানি খাবারের আয়োজন। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি একসঙ্গে বসে খাবার উপভোগের পাশাপাশি পরস্পরের সঙ্গে কুশল বিনিময়, আড্ডা ও আনন্দে সময় কাটান। পুরো আয়োজনজুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিদেশের মাটিতে বসবাস করেও বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে দেশের মাটি, মানুষ ও সংস্কৃতির সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করা হচ্ছে।

মেজবান আয়োজক মোহাম্মদ হাসান বলেন, “এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান হলেও টরন্টোতে বসবাসকারী সব বাংলাদেশির জন্যই এ আয়োজন উন্মুক্ত। স্বদেশের ঐতিহ্যকে প্রবাসের মাটিতে তুলে ধরার পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশিদের মধ্যে ঐক্য, আন্তরিকতা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করার প্রয়াস রয়েছে।”

তিনি বলেন, “একসঙ্গে বসে খাওয়া-দাওয়া, গল্প করা এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে সম্প্রীতি তৈরি হয়, সেটিই এ আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।”

উল্লেখ্য, বিদেশের মাটিতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রচলিত সামাজিক আয়োজন মেজবান প্রায় এক যুগ ধরে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে। প্রতিবছরই এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সময়ের সঙ্গে সঙ্গে এ আয়োজন শুধু খাবারের অনুষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকেনি; বরং প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশিদের পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন

কানাডার টরন্টোতেও অমলিন চাটগাঁইয়্যা মেজবান
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কানাডার টরন্টোতেও অমলিন চাটগাঁইয়্যা মেজবান

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস