জনতার প্রেস

মূল পাতা

রাজধানী

নরসিংদীর শিবপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রতীকি ছবি

 সোমবার ভোর ৫টা ৩২ মিনিটের দিকে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর উপজেলা এলাকায়। এর অবস্থান ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে হঠাৎ করে মৃদু কম্পন অনুভূত হয়। অল্প সময় স্থায়ী হওয়ায় অনেকেই বিষয়টি টের পেলেও আতঙ্ক ছড়িয়ে পড়েনি।

শিবপুর উপজেলার ইটাখোলা এলাকার বাসিন্দা শাহিন মিয়া বলেন, ভোরে সামান্য ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

নরসিংদীর শিবপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নরসিংদীর শিবপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

 সোমবার ভোর ৫টা ৩২ মিনিটের দিকে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর উপজেলা এলাকায়। এর অবস্থান ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে হঠাৎ করে মৃদু কম্পন অনুভূত হয়। অল্প সময় স্থায়ী হওয়ায় অনেকেই বিষয়টি টের পেলেও আতঙ্ক ছড়িয়ে পড়েনি।

শিবপুর উপজেলার ইটাখোলা এলাকার বাসিন্দা শাহিন মিয়া বলেন, ভোরে সামান্য ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস