প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
নরসিংদীর শিবপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
শাহীন ||
সোমবার ভোর ৫টা ৩২ মিনিটের দিকে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর উপজেলা এলাকায়। এর অবস্থান ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে।স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে হঠাৎ করে মৃদু কম্পন অনুভূত হয়। অল্প সময় স্থায়ী হওয়ায় অনেকেই বিষয়টি টের পেলেও আতঙ্ক ছড়িয়ে পড়েনি।শিবপুর উপজেলার ইটাখোলা এলাকার বাসিন্দা শাহিন মিয়া বলেন, ভোরে সামান্য ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।এদিকে ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস