জনতার প্রেস

মূল পাতা

অপরাধ

উত্তরায় বাসচাপায় প্রাণ গেল দুই সাংবাদিকের

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
উত্তরায় বাসচাপায় প্রাণ গেল দুই সাংবাদিকের

তুরাগ (ঢাকা) সংবাদদাতারাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান।

তারা দুজনই উত্তরা প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন। সাকিবুল হাসান ক্লাবটির অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য উত্তরা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে এবং রবিউল আলম রাজু সমাজকল্যাণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন।

পুলিশ জানায়, বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন দুই সাংবাদিক। পথে জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর দুই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর বাসটি জব্দ এবং চালককে শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাটির আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

সড়ক দুর্ঘটনা নিহত সাংবাদিক বাস

আপনার মতামত লিখুন

উত্তরায় বাসচাপায় প্রাণ গেল দুই সাংবাদিকের
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

উত্তরায় বাসচাপায় প্রাণ গেল দুই সাংবাদিকের

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

তুরাগ (ঢাকা) সংবাদদাতারাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান।

তারা দুজনই উত্তরা প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন। সাকিবুল হাসান ক্লাবটির অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য উত্তরা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে এবং রবিউল আলম রাজু সমাজকল্যাণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন।

পুলিশ জানায়, বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন দুই সাংবাদিক। পথে জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর দুই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর বাসটি জব্দ এবং চালককে শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাটির আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস