জনতার প্রেস

মূল পাতা

অপরাধ

রাজধানীতে চার বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজধানীতে চার বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ
আলিফ পরিবহন ও রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ।ছবি জনতার প্রেস |

জনতার প্রেস | ঢাকা

রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে রাজধানীর অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। একের পর এক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, রাত ৯টা ২০ মিনিটের দিকে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে আসছিল। পেছন দিক থেকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশের বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ ছাড়া রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের আগে রাইদা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বাসটিতে যাত্রী থাকলেও তারা নিরাপদে বের হতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ছয় স্থানে ককটেল বিস্ফোরণ

বাসে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত মোহাম্মদপুর, আসাদগেট, তেজগাঁও, বছিলা, রেসিডেন্সিয়াল মডেল কলেজ-সংলগ্ন এলাকা ও যাত্রাবাড়ীতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়-সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদ-সংলগ্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে, শ্যামলী এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদপুর এলাকা থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন ছাত্রলীগের নেতাও রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে রাত ১০টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, ককটেল দুটি বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হননি।

রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

জনতার প্রেস | জনগনের কণ্ঠ, জনতার সংবাদ।

রাজধানীতে চার বাসে আগুন ঢাকায় ছয় স্থানে ককটেল বিস্ফোরণ পল্লবীতে বাসে আগুন মহাখালীতে বাসে অগ্নিসংযোগ বাড্ডা ও রামপুরায় বাসে আগুন বাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি

আপনার মতামত লিখুন

রাজধানীতে চার বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


রাজধানীতে চার বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

জনতার প্রেস | ঢাকা

রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে রাজধানীর অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। একের পর এক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, রাত ৯টা ২০ মিনিটের দিকে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে আসছিল। পেছন দিক থেকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশের বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ ছাড়া রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের আগে রাইদা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বাসটিতে যাত্রী থাকলেও তারা নিরাপদে বের হতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ছয় স্থানে ককটেল বিস্ফোরণ

বাসে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত মোহাম্মদপুর, আসাদগেট, তেজগাঁও, বছিলা, রেসিডেন্সিয়াল মডেল কলেজ-সংলগ্ন এলাকা ও যাত্রাবাড়ীতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়-সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদ-সংলগ্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে, শ্যামলী এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদপুর এলাকা থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন ছাত্রলীগের নেতাও রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে রাত ১০টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, ককটেল দুটি বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হননি।

রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

জনতার প্রেস | জনগনের কণ্ঠ, জনতার সংবাদ।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস