জনতার প্রেস

মূল পাতা

অপরাধ

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’: আসিফ নজরুল

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’: আসিফ নজরুল
সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে বড় ধরনের ‘রাজনৈতিক ভুল’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফেরার পথ সহজ করেছেন এবং আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে ভারতের ওপর বাংলাদেশের চাপ তৈরির সুযোগ সৃষ্টি করেছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আসিফ নজরুল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেই মনে করছেন, দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি এখন রয়েছে।

শেখ হাসিনার আইনি অবস্থান তুলে ধরে আসিফ নজরুল বলেন, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাঁকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া কোনো দণ্ডিত ব্যক্তি নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

আসিফ নজরুলের মতে, শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার উদ্যোগ আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এখন বাংলাদেশ সরকার যুক্তি দিতে পারবে, দেশে ন্যায়বিচারের পরিবেশ রয়েছে বলেই তিনি দেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়েছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার যুক্তি ভারতের জন্য গ্রহণযোগ্য হওয়া কঠিন হবে। ফলে তাঁকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের ওপর আরও জোরালোভাবে চাপ প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে।

পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’

জনতার প্রেস | সংবাদ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান আসিফ নজরুলশেখ হাসিনার পাসপোর্ট ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত

আপনার মতামত লিখুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’: আসিফ নজরুল
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্ত ‘রাজনৈতিক ভুল’: আসিফ নজরুল

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে বড় ধরনের ‘রাজনৈতিক ভুল’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফেরার পথ সহজ করেছেন এবং আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে ভারতের ওপর বাংলাদেশের চাপ তৈরির সুযোগ সৃষ্টি করেছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আসিফ নজরুল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেই মনে করছেন, দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি এখন রয়েছে।

শেখ হাসিনার আইনি অবস্থান তুলে ধরে আসিফ নজরুল বলেন, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাঁকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া কোনো দণ্ডিত ব্যক্তি নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

আসিফ নজরুলের মতে, শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার উদ্যোগ আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এখন বাংলাদেশ সরকার যুক্তি দিতে পারবে, দেশে ন্যায়বিচারের পরিবেশ রয়েছে বলেই তিনি দেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়েছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার যুক্তি ভারতের জন্য গ্রহণযোগ্য হওয়া কঠিন হবে। ফলে তাঁকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের ওপর আরও জোরালোভাবে চাপ প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে।

পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’

জনতার প্রেস | সংবাদ ডেস্ক


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস