জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

ঐক্যবদ্ধ থেকে পরিবর্তনের ধারা বজায় রাখার আহ্বান সেলিম উদ্দিনের

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঐক্যবদ্ধ থেকে পরিবর্তনের ধারা বজায় রাখার আহ্বান সেলিম উদ্দিনের
সংগৃহীত

সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সবার আগে তৃণমূলে বিপ্লব ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, স্বাধীনতা পরবর্তী সরকারগুলো জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দেশ শাসন করেছে। ফলে জনগণের পরিবর্তে শাসকগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের পর সে অবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে। ফলে ধোঁকাবাজীর রাজনীতির দিন শেষ হয়েছে। জনগণ এখন খুবই সচতন। মূলত, মানুষের তৈরি আইন দিয়ে দেশ শাসনের ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকারের নিশ্চয়তা দেয়া সম্ভব হয়নি। তাই মানুষের তৈরি আইনের পরিবর্তে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও অসৎ লোকের নেতৃত্বে চিরতরে বিদায় করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই অসৎ ব্যক্তিরা দৃশ্যপট থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। তিনি বিপ্লব পরবর্তী পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি বলেন, জাতীয় সংসদে আইন পাশ করা হয়। তা বাস্তবায়নের দায়িত্ব অন্যদের ওপর। তাই সবার আগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ইতিবাচক ধারায় ঢেলে সাজাতে হবে। ডিএনসিতে উন্নয়ন ও পরিবর্তন আনতে হলেও প্রতিটি ওয়ার্ড থেকেই কর্মযজ্ঞ শুরু করতে হবে। এক্ষেত্রে কমিশনারদের গুরুত্ব অপরিসীম। তাই ডিএনসিসিকে সর্বাধুনিক নগরীতে পরিণত করতে হলে প্রতিটি ও ওয়ার্ডে সৎ, যোগ্য, কর্মঠ ও নিষ্ঠাবান লোকদের বসাতে হবে। একইসাথে মেয়র পদে প্রজ্ঞাবান ও আল্লাহভীরু লোককে নির্বাচিত করার কোনো বিকল্প নেই। আর স্থানীয় প্রশাসনের সকল ক্ষেত্রেই সৎ, যোগ্য ও আল্লাহভীরু লোকদের দায়িত্ব প্রদান করলেই নগর থেকে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও লুটপাট বন্ধ হবে। জলাবদ্ধতা, খানা-খন্দক সমস্যা, পরিবহন সঙ্কট, রাস্তাঘাট ও পয়ঃনিষ্কাশনসহ সকল সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে। তিনি সে স্বপ্নের নগরী প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মিজানুল হক ও গাজী মাহবুব আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, শ্রমিক নেতা মাহবুব আলম, সাইফুল ইসলাম ও ডা: সুলতান মাহমুদ প্রমুখ।

মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিএনসিসি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন

আপনার মতামত লিখুন

ঐক্যবদ্ধ থেকে পরিবর্তনের ধারা বজায় রাখার আহ্বান সেলিম উদ্দিনের
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঐক্যবদ্ধ থেকে পরিবর্তনের ধারা বজায় রাখার আহ্বান সেলিম উদ্দিনের

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সবার আগে তৃণমূলে বিপ্লব ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, স্বাধীনতা পরবর্তী সরকারগুলো জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দেশ শাসন করেছে। ফলে জনগণের পরিবর্তে শাসকগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের পর সে অবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে। ফলে ধোঁকাবাজীর রাজনীতির দিন শেষ হয়েছে। জনগণ এখন খুবই সচতন। মূলত, মানুষের তৈরি আইন দিয়ে দেশ শাসনের ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকারের নিশ্চয়তা দেয়া সম্ভব হয়নি। তাই মানুষের তৈরি আইনের পরিবর্তে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও অসৎ লোকের নেতৃত্বে চিরতরে বিদায় করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই অসৎ ব্যক্তিরা দৃশ্যপট থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। তিনি বিপ্লব পরবর্তী পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি বলেন, জাতীয় সংসদে আইন পাশ করা হয়। তা বাস্তবায়নের দায়িত্ব অন্যদের ওপর। তাই সবার আগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ইতিবাচক ধারায় ঢেলে সাজাতে হবে। ডিএনসিতে উন্নয়ন ও পরিবর্তন আনতে হলেও প্রতিটি ওয়ার্ড থেকেই কর্মযজ্ঞ শুরু করতে হবে। এক্ষেত্রে কমিশনারদের গুরুত্ব অপরিসীম। তাই ডিএনসিসিকে সর্বাধুনিক নগরীতে পরিণত করতে হলে প্রতিটি ও ওয়ার্ডে সৎ, যোগ্য, কর্মঠ ও নিষ্ঠাবান লোকদের বসাতে হবে। একইসাথে মেয়র পদে প্রজ্ঞাবান ও আল্লাহভীরু লোককে নির্বাচিত করার কোনো বিকল্প নেই। আর স্থানীয় প্রশাসনের সকল ক্ষেত্রেই সৎ, যোগ্য ও আল্লাহভীরু লোকদের দায়িত্ব প্রদান করলেই নগর থেকে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও লুটপাট বন্ধ হবে। জলাবদ্ধতা, খানা-খন্দক সমস্যা, পরিবহন সঙ্কট, রাস্তাঘাট ও পয়ঃনিষ্কাশনসহ সকল সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে। তিনি সে স্বপ্নের নগরী প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মিজানুল হক ও গাজী মাহবুব আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, শ্রমিক নেতা মাহবুব আলম, সাইফুল ইসলাম ও ডা: সুলতান মাহমুদ প্রমুখ।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস