মজুরি বোর্ড নতুন বেতন স্কেল ঘোষণা করলেও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দুটি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে মহাসড়কের পাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভোগড়া-নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছিলেন। কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন