জনতার প্রেস

মূল পাতা

রাজনীতি

তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা
এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে প্রধানমন্ত্রী বৈঠক

  ঢাকা প্রতিনিধি: | জনতার প্রেস

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সদস্যরা। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা আলোচনা শেষে দুপুর আড়াইটার দিকে বৈঠক শেষ হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির নেতারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সোমবার দুপুর ১টায় এনসিপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

জনতার প্রেস তারেক রহমান ও এনসিপি বৈঠক তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক এনসিপি প্রতিনিধিদল সচিবালয়ে রাজনৈতিক বৈঠক

আপনার মতামত লিখুন

তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

  ঢাকা প্রতিনিধি: | জনতার প্রেস

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সদস্যরা। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা আলোচনা শেষে দুপুর আড়াইটার দিকে বৈঠক শেষ হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির নেতারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সোমবার দুপুর ১টায় এনসিপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস