নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতা প্রতিরোধে সরকার কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে ‘আই ওয়াশ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, সরকারের ভূমিকা ‘ধরি মাছ, না ছুঁই পানি’ ধরনের। এতে ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের দোসররা উৎসাহিত হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রেও ধীরগতি লক্ষ করা যাচ্ছে। দণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামিরা কারাগারে জামাই আদরে রয়েছেন। এসব ঘটনা প্রমাণ করে, ফ্যাসিস্টদের প্রতি সরকারের আনুকূল্য রয়েছে।
বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, নির্বাচনের সময় হওয়া সমঝোতা রক্ষার স্বার্থে সরকার এমন ভূমিকা পালন করছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে উল্লেখ করে তিনি সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করার আহ্বান জানান।
জাতীয় ঐক্য নিয়ে সরকারের বক্তব্যের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, সংসদে দাঁড়িয়ে সরকারের একজন মন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলেছেন। তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার।
তিনি বলেন, ফ্যাসিবাদ দমনে সরকার কার্যকর ভূমিকা রেখে জাতীয় ঐক্যের ডাক দিলে বিরোধী দল তাতে সাড়া দেবে। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।
এদিকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে নির্ধারিত লংমার্চ স্থগিতের ঘোষণা দিয়েছেন হামিদুর রহমান আযাদ। তিনি জানান, সিলেটগামী সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে রেলপথ ব্যবহারের ক্ষেত্রে ব্যবস্থাপনাগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী সময়ে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনটি লংমার্চে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল দাবি করে হামিদুর রহমান আযাদ বলেন, এসব কর্মসূচির মাধ্যমে জনগণ সরকারের প্রতি তাদের আস্থাহীনতা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ব্যর্থতার বার্তা দিতে পেরেছেন।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী ও আতাউল্লাহ আমিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ১১-দলীয় ঐক্যের নেতারা।
জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন