জনতার প্রেস

মূল পাতা

পরবাস

প্যারিসে ধর্মীয় ভাবগাম্ভীর্যে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্যারিসে ধর্মীয় ভাবগাম্ভীর্যে কঠিন চীবর দান অনুষ্ঠিত
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্স প্রতিনিধি | জনতার প্রেস

নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফ্রান্সের রাজধানী প্যারিসের টরসিতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উদ্যোগে স্থানীয় একটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ভোর থেকেই শুরু হয় নানা ধর্মীয় কর্মসূচি। বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, ধর্মদেশনা এবং কঠিন চীবর দান উৎসর্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্সে বসবাসরত বৌদ্ধধর্মাবলম্বীরা অংশ নেন। তারা ধর্মদেশনা শ্রবণের পাশাপাশি বিশ্বজগতের সব প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং ভিক্ষু সংঘকে চীবর দান করেন।

সকালে অষ্টউপকরণসহ সংঘদান অনুষ্ঠিত হয়। বিকেলে আয়োজিত কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের।

অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক ছিলেন ভদন্ত মেত্তাবংশ মহাথের। উদ্বোধনী বক্তব্য দেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়রক্ষিত ভিক্ষু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড থেকে আসা ভদন্ত মহানিমিত চাইযারয়েন ও ভদন্ত শাক্যবংশ মহাথের।

এ ছাড়া ভদন্ত প্রিয়রত্ন থের, ভদন্ত বিমলানন্দ থের, ভদন্ত অমৃতানন্দ থের ও ভদন্ত অপ্রমাদ ভিক্ষুসহ অন্য ধর্মীয় ব্যক্তিরা ধর্মদেশনা দেন।

স্নিগ্ধা বড়ুয়া ও মিন্টু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন দেশপ্রিয় বড়ুয়া টিংকু। স্বাগত বক্তব্য দেন উদ্‌যাপনী পরিষদের সভাপতি পুলক বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া। অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকেরাও অংশ নেন।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রখ্যাত শিল্পী পবন দাস বাউলসংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে এবং বাংলা ভাষার চর্চা করছে। এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রবাসে বসবাসরত মানুষের মধ্যে সম্প্রীতি ও মহামিলনের এক অনন্য আয়োজন, যা সবাইকে নিজেদের শিকড়ের কথা স্মরণ করিয়ে দেয়।

কঠিন চীবর দানের ঐতিহাসিক প্রেক্ষাপট

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আচার অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী বিশাখা কঠিন চীবর দানের প্রচলন করেন। সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর বৌদ্ধ সম্প্রদায়ের উপাসক-উপাসিকারা এ মহাপুণ্যময় উৎসবে অংশ নেন।

বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করেন। বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীরা এ ধর্মীয় উৎসব পালন করেন।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |

কঠিন চীবর দান ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার ফ্রান্সে বাংলা সংস্কৃতি

আপনার মতামত লিখুন

প্যারিসে ধর্মীয় ভাবগাম্ভীর্যে কঠিন চীবর দান অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


প্যারিসে ধর্মীয় ভাবগাম্ভীর্যে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

ফ্রান্স প্রতিনিধি | জনতার প্রেস

নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফ্রান্সের রাজধানী প্যারিসের টরসিতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উদ্যোগে স্থানীয় একটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ভোর থেকেই শুরু হয় নানা ধর্মীয় কর্মসূচি। বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, ধর্মদেশনা এবং কঠিন চীবর দান উৎসর্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্সে বসবাসরত বৌদ্ধধর্মাবলম্বীরা অংশ নেন। তারা ধর্মদেশনা শ্রবণের পাশাপাশি বিশ্বজগতের সব প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং ভিক্ষু সংঘকে চীবর দান করেন।

সকালে অষ্টউপকরণসহ সংঘদান অনুষ্ঠিত হয়। বিকেলে আয়োজিত কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের।

অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক ছিলেন ভদন্ত মেত্তাবংশ মহাথের। উদ্বোধনী বক্তব্য দেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়রক্ষিত ভিক্ষু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড থেকে আসা ভদন্ত মহানিমিত চাইযারয়েন ও ভদন্ত শাক্যবংশ মহাথের।

এ ছাড়া ভদন্ত প্রিয়রত্ন থের, ভদন্ত বিমলানন্দ থের, ভদন্ত অমৃতানন্দ থের ও ভদন্ত অপ্রমাদ ভিক্ষুসহ অন্য ধর্মীয় ব্যক্তিরা ধর্মদেশনা দেন।

স্নিগ্ধা বড়ুয়া ও মিন্টু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন দেশপ্রিয় বড়ুয়া টিংকু। স্বাগত বক্তব্য দেন উদ্‌যাপনী পরিষদের সভাপতি পুলক বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া। অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকেরাও অংশ নেন।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রখ্যাত শিল্পী পবন দাস বাউলসংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে এবং বাংলা ভাষার চর্চা করছে। এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রবাসে বসবাসরত মানুষের মধ্যে সম্প্রীতি ও মহামিলনের এক অনন্য আয়োজন, যা সবাইকে নিজেদের শিকড়ের কথা স্মরণ করিয়ে দেয়।

কঠিন চীবর দানের ঐতিহাসিক প্রেক্ষাপট

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আচার অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী বিশাখা কঠিন চীবর দানের প্রচলন করেন। সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর বৌদ্ধ সম্প্রদায়ের উপাসক-উপাসিকারা এ মহাপুণ্যময় উৎসবে অংশ নেন।

বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করেন। বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীরা এ ধর্মীয় উৎসব পালন করেন।

জনতার প্রেস | জনগনের কন্ঠ | জনতার সংবাদ |


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস