সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। এ ছাড়া আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তার জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ ও দেশের আইনের শাসনব্যবস্থা দেখিয়ে দিয়েছে।
হুমায়ুন কবির বলেন, এ দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদেরও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছেন। এখানে যারা আছেন, তাদেরও ধ্বংস করা শুরু করেছেন।’
শুক্রবার ভোরে নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তার বাসার গেটে আগুন দিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে—জয় বাংলা বলেই দৌড়, খোঁজ মেলে না।’
তিনি আরও বলেন, ‘জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে ডিল করতে হয়, এ দেশের মানুষ জানে, সরকারও জানে।’
সরকার সহনশীলতার চর্চা করলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই। আওয়ামী সন্ত্রাসীদেরও এ দেশে জায়গা হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে।
সন্ত্রাসীদের দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না।
এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোনো চাপে নেই। সরকার কেন চাপে পড়বে?
তিনি আরও বলেন, ‘জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার স্লোগান, তারা নিজেরাই আতঙ্কিত। কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হয় ধরা খাবে।’
সিলেট প্রতিনিধি
জনতার প্রেস | জনগনের কন্ঠ, জনতার সংবাদ।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন