জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

কক্সবাজারে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালাবে বসুন্ধরা শুভসংঘ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কক্সবাজারে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালাবে বসুন্ধরা শুভসংঘ

পর্যটন শহর কক্সবাজারে মাদকের বিস্তার রোধ এবং তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ কক্সবাজার জেলা শাখা।

এ লক্ষ্যে বুধবার(১৮ নভেম্বর) বিকেলে শহরের পর্যটন মোটেল প্রবালে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ কক্সবাজার জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় কক্সবাজারে মাদকের নেতিবাচক প্রভাব, বিস্তার, ভয়াবহ পরিণতি এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি মিনহাজ চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফি।

বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশ ও সমাজের অন্যতম বড় ব্যাধিতে পরিণত হয়েছে। সীমান্তবর্তী ও পর্যটন এলাকা হওয়ায় কক্সবাজারে মাদকের বিস্তার একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। সহজলভ্যতার কারণে বিশেষ করে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদক সেবন ও পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

সভায় সংগঠনের উপদেষ্টা কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ বলেন, কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে। তবে সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই বসুন্ধরা শুভ সংঘ কক্সবাজারের মাদকপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে সমাজে মাদক সেবনের প্রবণতা কমিয়ে আনার চেষ্টা করা হবে।

উপদেষ্টা হাসানুর রশীদ বলেন, বসুন্ধরা শুভসংঘ ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিশেষ করে কক্সবাজারের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে সংগঠনটি কাজ করবে। এ উদ্যোগ সফল করতে তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আরাফাত সাইফুল, রাজিব দেব দাশ, আরোজ ফারুক ও ফয়েজ উদ্দিন; সহসভাপতি তানজির আহমেদ ও শওকত ইসলাম; শিক্ষা ও পাঠ্যচক্রবিষয়ক সম্পাদক কে এম সানাউল হক; ইভেন্ট সম্পাদক রাশেদ রিপন; স্বাস্থ্য ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. আরিফুল আজিম; সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক চৈতি দাশ এবং দপ্তর সম্পাদক নাদিয়া হোছাইন সৌরভি।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের বিজ্ঞাপন কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ, ডেইলি সানের কক্সবাজার প্রতিনিধি নেছার আহমেদ, সংগঠনের সহসভাপতি আব্দুল্লাহ কামাল ও জেকি কুমার সুশীল; যুগ্ম সাধারণ সম্পাদক সাইনুর আক্তার সাবরিনা ও এনামুল করিম; সাংগঠনিক সম্পাদক সানজিদুল ইসলাম; সহসাংগঠনিক সম্পাদক আহরার খালেক প্রভাত; অর্থ সম্পাদক নুর নেকা মুমু; প্রচার সম্পাদক শাহেদ হোছাইন মুবিন; ক্রীড়া সম্পাদক আরিফুল কবির; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ আর আরিফ; আপ্যায়নবিষয়ক সম্পাদক মুজিবুর রহমান; ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক মহিম উদ্দিন রায়হান; সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম এবং কার্যকরী সদস্য তানজিন তুরিন, মোহাম্মদ আব্দুল্লাহ ও সোহানুর রহমান আসিফ।

জনতার প্রেস।জনগনের কন্ঠ।জনতার সংবাদ 

বসুন্ধরা শুভসংঘ

আপনার মতামত লিখুন

কক্সবাজারে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালাবে বসুন্ধরা শুভসংঘ
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালাবে বসুন্ধরা শুভসংঘ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস