জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

গাংনীতে কৃষক দল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার

গাংনীতে কৃষক দল নেতার বাড়ি থেকে শিবলিঙ্গ উদ্ধার করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে জেলা কৃষক দলের সদস্যসচিব মো. মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের একটি দল।

বিজিবি ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ি থেকে ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। উদ্ধার করা নিদর্শনটির আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমান বলেন, শিবলিঙ্গটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

জনতার প্রেস | জনগনের কন্ঠ , জনতার সংবাদ।  

জনতার প্রেস গাংনীতে কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার মেহেরপুরে বিজিবির অভিযান মিজানুর রহমানের বাড়ি

আপনার মতামত লিখুন

গাংনীতে কৃষক দল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাংনীতে কৃষক দল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

মেহেরপুরের গাংনীতে জেলা কৃষক দলের সদস্যসচিব মো. মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের একটি দল।

বিজিবি ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ি থেকে ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। উদ্ধার করা নিদর্শনটির আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমান বলেন, শিবলিঙ্গটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

জনতার প্রেস | জনগনের কন্ঠ , জনতার সংবাদ।  

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস