জামালপুর প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে থানায় অভিযোগ দিয়েছেন এক মা। মায়ের অভিযোগের ভিত্তিতে দুই ভাইকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন সাদমান সাকিব (২৪) ও তার ছোট ভাই মো. সান তাসফি (১৯)। তারা উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সাকিবকে এক বছরের এবং তাসফিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মাদকের নেশায় জড়িয়ে পড়েন দুই ভাই। নেশার টাকা জোগাড় করতে তারা প্রায়ই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতেন। ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মা ছাবিনা ইয়াসমিন বিভিন্নভাবে চেষ্টা করেও সফল হননি।
সম্প্রতি মাদকের টাকা জোগাড় করতে দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠেন। একপর্যায়ে টাকার জন্য মাকে মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত নিজের দুই ছেলের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন মা।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে দুই ছেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, জিজ্ঞাসাবাদে দুই ভাই মাদক সেবন এবং পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন