জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পাশাপাশি জেলার দীর্ঘদিন ধরে বন্ধ ও সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক পুনরুজ্জীবন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো সফরে গুরুত্ব পেতে পারে।

সফরের অন্যতম কর্মসূচি হিসেবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠান দুটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার বিষয়ে প্রধানমন্ত্রীর সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশা কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে।

কুতুব উদ্দিন আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদী।

জনতার প্রেস | জনতার কথা,জনতার সংবাদ। 

প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের কুষ্টিয়া সফর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ৩০ নভেম্বর প্রধানমন্ত্রীর সফর কুষ্টিয়া সুগার মিল

আপনার মতামত লিখুন

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পাশাপাশি জেলার দীর্ঘদিন ধরে বন্ধ ও সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক পুনরুজ্জীবন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো সফরে গুরুত্ব পেতে পারে।

সফরের অন্যতম কর্মসূচি হিসেবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠান দুটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার বিষয়ে প্রধানমন্ত্রীর সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশা কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে।

কুতুব উদ্দিন আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদী।

জনতার প্রেস | জনতার কথা,জনতার সংবাদ। 

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস