জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

বিএম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম

ড. মো. মাহমুদুল ইসলাম। ছবি: জনতার প্রেস

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজটির মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম। রোববার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। একই দিন বিকেলে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে তিনি এ কলেজে কর্মরত রয়েছেন। এ দীর্ঘ সময়ে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সামগ্রিক শিক্ষার পরিবেশ সম্পর্কে তাঁর ভালো ধারণা তৈরি হয়েছে। শিক্ষার মানোন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজকে আরও এগিয়ে নিতে চান তিনি।

অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম বরিশালের বানারীপাড়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষকতা জীবনের শুরু সরকারি বরিশাল কলেজে। পরবর্তী সময়ে তিনি সরকারি ব্রজমোহন কলেজে যোগ দেন এবং দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছেন।

জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

বিএম কলেজের নতুন অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশালের শিক্ষা সংবাদ অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম

আপনার মতামত লিখুন

বিএম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিএম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজটির মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম। রোববার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। একই দিন বিকেলে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে তিনি এ কলেজে কর্মরত রয়েছেন। এ দীর্ঘ সময়ে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সামগ্রিক শিক্ষার পরিবেশ সম্পর্কে তাঁর ভালো ধারণা তৈরি হয়েছে। শিক্ষার মানোন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজকে আরও এগিয়ে নিতে চান তিনি।

অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম বরিশালের বানারীপাড়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষকতা জীবনের শুরু সরকারি বরিশাল কলেজে। পরবর্তী সময়ে তিনি সরকারি ব্রজমোহন কলেজে যোগ দেন এবং দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছেন।

জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস