জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। সংগঠনটির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নগরের গ্রেটার রোডে এ মিছিল করেন মহানগর যুবলীগের নেতা-কর্মীরা।
মিছিলের ভিডিও পরে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
ভিডিওতে দেখা যায়, নগরের গ্রেটার রোডের ডলফিন ক্লিনিকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন অংশগ্রহণকারীরা।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, মিছিল শেষ হওয়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন