জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত একাধিক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত একাধিক
রংপুরের তারাগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

জনতার প্রেস | রংপুর প্রতিনিধি

রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জে ডিভাইডারে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার কারণ ও নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রংপুর-সৈয়দপুর মহাসড়ক দুর্ঘটনা তারাগঞ্জে বাস দুর্ঘটনা তারাগঞ্জ উপজেলা,

আপনার মতামত লিখুন

রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত একাধিক
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত একাধিক

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

জনতার প্রেস | রংপুর প্রতিনিধি

রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জে ডিভাইডারে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার কারণ ও নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস