জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

মিরপুরে উচ্ছেদের পরই দখল, সন্ধ্যায় ফের অভিযান

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মিরপুরে উচ্ছেদের পরই দখল, সন্ধ্যায় ফের অভিযান

রাজধানীর মিরপুর-১ নম্বরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে কঠোর উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে উচ্ছেদ অভিযানের পর পরই ফুটপাত ও সড়ক দখল করলে সন্ধ্যায় ফের অভিযান চালানো হয়।

জানা যায়, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সকাল ১১টায় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। পরে প্রশাসনের লোকজন ফিরে গেলে দুপুর হতে হতেই আবারও সেসব জায়গা দখল হয়ে যায়।

খবর পেয়ে সন্ধ্যায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে ফের অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় পুলিশ, ডিসি, ডিএনসিসির দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ প্রশাসককে সহযোগিতা করেন।

সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং ফুটপাতের দখল রোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএনসিসি প্রশাসন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়েছে।

সকালে উচ্ছেদ অভিযানে এসে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আজ শুধু ফুটপাত উচ্ছেদের অভিযান নয়। আমি বারবার বলেছি, ঢাকা শহরের যেসব জায়গায় এ ধরনের জঞ্জাল রয়েছে এবং যেগুলো আমার প্রিয় নগরবাসীর হাঁটাচলায় বাধা সৃষ্টি করছে, প্রতিটি জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রতিটি জায়গার ফুটপাত দখলমুক্ত করা হবে।’

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার কাছে মনে হয়েছে, জনগণের হাঁটাচলার রাস্তা তাদের বুঝিয়ে দেওয়া আমার নৈতিক দায়িত্ব।’

 জনতার প্রেস-------

মিরপুর অভিযান উচ্ছেদ দখল সন্ধ্যা ফের

আপনার মতামত লিখুন

মিরপুরে উচ্ছেদের পরই দখল, সন্ধ্যায় ফের অভিযান
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


মিরপুরে উচ্ছেদের পরই দখল, সন্ধ্যায় ফের অভিযান

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১ নম্বরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে কঠোর উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে উচ্ছেদ অভিযানের পর পরই ফুটপাত ও সড়ক দখল করলে সন্ধ্যায় ফের অভিযান চালানো হয়।

জানা যায়, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সকাল ১১টায় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। পরে প্রশাসনের লোকজন ফিরে গেলে দুপুর হতে হতেই আবারও সেসব জায়গা দখল হয়ে যায়।

খবর পেয়ে সন্ধ্যায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে ফের অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় পুলিশ, ডিসি, ডিএনসিসির দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ প্রশাসককে সহযোগিতা করেন।

সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং ফুটপাতের দখল রোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএনসিসি প্রশাসন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়েছে।

সকালে উচ্ছেদ অভিযানে এসে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আজ শুধু ফুটপাত উচ্ছেদের অভিযান নয়। আমি বারবার বলেছি, ঢাকা শহরের যেসব জায়গায় এ ধরনের জঞ্জাল রয়েছে এবং যেগুলো আমার প্রিয় নগরবাসীর হাঁটাচলায় বাধা সৃষ্টি করছে, প্রতিটি জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রতিটি জায়গার ফুটপাত দখলমুক্ত করা হবে।’

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার কাছে মনে হয়েছে, জনগণের হাঁটাচলার রাস্তা তাদের বুঝিয়ে দেওয়া আমার নৈতিক দায়িত্ব।’

 জনতার প্রেস-------


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস