জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবস পালিত
শহীদ হাসান চত্বরে মানববন্ধন ও রোড শো অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা সংবাদদাতা

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন ও রোড শো অনুষ্ঠিত হয়েছে।

বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেল ও নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখা এসব কর্মসূচি পালন করে।

মানববন্ধন ও রোড শো কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহীদুজ্জামান, সিভিল সার্জন প্রতিনিধি ডা. সাজিদ হাসান, ট্রাফিক ইন্সটেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

কর্মসূচি চলাকালে শহরের চলাচলকারী যানবাহন ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা নিরাপদ সড়ক দিবস পালিত

আপনার মতামত লিখুন

চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবস পালিত
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সংবাদদাতা

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন ও রোড শো অনুষ্ঠিত হয়েছে।

বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেল ও নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখা এসব কর্মসূচি পালন করে।

মানববন্ধন ও রোড শো কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহীদুজ্জামান, সিভিল সার্জন প্রতিনিধি ডা. সাজিদ হাসান, ট্রাফিক ইন্সটেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

কর্মসূচি চলাকালে শহরের চলাচলকারী যানবাহন ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস