জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

ছাত্রদল নেতা হত্যায় তিন দিনের রিমান্ডে এমপি পুত্র

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছাত্রদল নেতা হত্যায় তিন দিনের রিমান্ডে এমপি পুত্র
এমপি আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টু

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসান এ আদেশ দেন।

এরপর বিকালে ডিবি হেফাজতে থাকা মিন্টুকে হত্যা মামলায় আদালতে নেয়া হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক আমীর হোসেন আদালতে মিন্টুর ১০দিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে গতকাল রাতে গুরুদাসপুরের নিজ বাসা থেকে এমপি পুত্র মিন্টুকে হেফাজতে নেয় ডিবি।

গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন যুবক শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলের পর ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায় শাকিল।

জনতার প্রেস-------

ছাত্রদল নেতা রিমান্ড এমপি পুত্র

আপনার মতামত লিখুন

ছাত্রদল নেতা হত্যায় তিন দিনের রিমান্ডে এমপি পুত্র
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


ছাত্রদল নেতা হত্যায় তিন দিনের রিমান্ডে এমপি পুত্র

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসান এ আদেশ দেন।

এরপর বিকালে ডিবি হেফাজতে থাকা মিন্টুকে হত্যা মামলায় আদালতে নেয়া হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক আমীর হোসেন আদালতে মিন্টুর ১০দিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে গতকাল রাতে গুরুদাসপুরের নিজ বাসা থেকে এমপি পুত্র মিন্টুকে হেফাজতে নেয় ডিবি।

গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন যুবক শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলের পর ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায় শাকিল।

জনতার প্রেস-------


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস