প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবস পালিত
||
চুয়াডাঙ্গা সংবাদদাতা“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন ও রোড শো অনুষ্ঠিত হয়েছে।
বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেল ও নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখা এসব কর্মসূচি পালন করে।
মানববন্ধন ও রোড শো কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহীদুজ্জামান, সিভিল সার্জন প্রতিনিধি ডা. সাজিদ হাসান, ট্রাফিক ইন্সটেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
কর্মসূচি চলাকালে শহরের চলাচলকারী যানবাহন ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস