জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

বোরহানউদ্দিনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা; মরদেহ উদ্ধার, দুটি অটোরিকশা পুলিশের হেফাজতে

ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬
দুর্ঘটনাকবলিত অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেস

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মুন্সিবাড়ির বাসিন্দা। তিনি মৃত রেজু মুন্সীর ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা যা জানান

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে দালাল বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশার চালক মোহাম্মদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা শিশুসহ ছয় যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

বোরহানউদ্দিন ভোলা, চালক নিহত

আপনার মতামত লিখুন

ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেস

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মুন্সিবাড়ির বাসিন্দা। তিনি মৃত রেজু মুন্সীর ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা যা জানান

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে দালাল বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশার চালক মোহাম্মদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা শিশুসহ ছয় যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস