জনতার প্রেস

ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেসভোলার বোরহানউদ্দিন উপজেলায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মুন্সিবাড়ির বাসিন্দা। তিনি মৃত রেজু মুন্সীর ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা যা জানানপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে দালাল বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশার চালক মোহাম্মদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা শিশুসহ ছয় যাত্রী গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীনবোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬