জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

প্রথম আলো ট্রাস্টের ১৮১তম অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় শিশুদের মানসিক চাহিদা বোঝা ও ভালোবাসার সঙ্গে পাশে থাকার আহ্বান

শিশুদের মানসিক সুস্থতায় অভিভাবক-শিক্ষকের সমন্বয় জরুরি: ডা. ফারজানা রহমান

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিশুদের মানসিক সুস্থতায় অভিভাবক-শিক্ষকের সমন্বয় জরুরি: ডা. ফারজানা রহমান
পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান।

নিজস্ব প্রতিবেদক

শিশুদের শুধু শারীরিক সুস্থতা ও ভালো ফলাফলের দিকে নজর দিলেই চলবে না, তাদের মানসিক সুস্থতার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের বিনা মূল্যের মাদকবিরোধী পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় আয়োজিত ১৮১তম অনলাইন পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। গত ৩০ আগস্ট ২০২৬ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের আলোচনার বিষয় ছিল ‘শিক্ষার্থীদের মনস্তত্ত্ব এবং শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা’।

সভায় অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে নিজের পরামর্শ তুলে ধরে ডা. ফারজানা রহমান বলেন, শিশুদের শারীরিক সুস্থতা ও ভালো ফলাফলের পাশাপাশি তাদের মানসিক সুস্থতার প্রতিও সমান নজর দিতে হবে।

তিনি বলেন, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সুন্দর সমন্বয় থাকা প্রয়োজন। শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থীর আচরণ বা পড়াশোনায় সমস্যা দেখা দিলে শিক্ষককে অভিভাবকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করতে হবে। একইভাবে অভিভাবকদেরও শিক্ষকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে হবে।

ডা. ফারজানা রহমান আরও বলেন, সন্তান ও শিক্ষার্থীদের মানসিক চাহিদা বুঝতে পারা এবং ভালোবাসার সঙ্গে তাদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একটি সুস্থ, মানসিকভাবে শক্তিশালী ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

শিশুদের মানসিক বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের সমস্যা বুঝে সহমর্মিতার সঙ্গে পাশে দাঁড়াতে হবে। তাদের ওপর কেবল ভালো ফলাফলের চাপ না দিয়ে মানসিক সুস্থতা ও সামগ্রিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বোঝা এবং শ্রেণিকক্ষে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়টি গুরুত্ব পায়।

আপনার মতামত লিখুন

শিশুদের মানসিক সুস্থতায় অভিভাবক-শিক্ষকের সমন্বয় জরুরি: ডা. ফারজানা রহমান
0:00 0:00
1.0x
জনতার প্রেস

রোববার, ১১ অক্টোবর ২০২৬

শিশুদের মানসিক সুস্থতায় অভিভাবক-শিক্ষকের সমন্বয় জরুরি: ডা. ফারজানা রহমান

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক

শিশুদের শুধু শারীরিক সুস্থতা ও ভালো ফলাফলের দিকে নজর দিলেই চলবে না, তাদের মানসিক সুস্থতার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের বিনা মূল্যের মাদকবিরোধী পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় আয়োজিত ১৮১তম অনলাইন পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। গত ৩০ আগস্ট ২০২৬ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের আলোচনার বিষয় ছিল ‘শিক্ষার্থীদের মনস্তত্ত্ব এবং শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা’।

সভায় অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে নিজের পরামর্শ তুলে ধরে ডা. ফারজানা রহমান বলেন, শিশুদের শারীরিক সুস্থতা ও ভালো ফলাফলের পাশাপাশি তাদের মানসিক সুস্থতার প্রতিও সমান নজর দিতে হবে।

তিনি বলেন, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সুন্দর সমন্বয় থাকা প্রয়োজন। শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থীর আচরণ বা পড়াশোনায় সমস্যা দেখা দিলে শিক্ষককে অভিভাবকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করতে হবে। একইভাবে অভিভাবকদেরও শিক্ষকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে হবে।

ডা. ফারজানা রহমান আরও বলেন, সন্তান ও শিক্ষার্থীদের মানসিক চাহিদা বুঝতে পারা এবং ভালোবাসার সঙ্গে তাদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একটি সুস্থ, মানসিকভাবে শক্তিশালী ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

শিশুদের মানসিক বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের সমস্যা বুঝে সহমর্মিতার সঙ্গে পাশে দাঁড়াতে হবে। তাদের ওপর কেবল ভালো ফলাফলের চাপ না দিয়ে মানসিক সুস্থতা ও সামগ্রিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বোঝা এবং শ্রেণিকক্ষে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়টি গুরুত্ব পায়।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস