জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

পুলিশ পরিদর্শকের ওপর ছিনতাইকারীদের হামলার পর সতর্ক জেলা পুলিশ; বিশেষ অভিযানসহ দায়িত্ব পালনের সময় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিট ইনচার্জদের নির্দেশ

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতে কোনো পুলিশ সদস্য যাতে একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাপত্রে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় বিশেষ অভিযান কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় রাতে পুলিশ সদস্যদের একা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপস, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস, কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সদস্যদের ওপর হামলার এ ঘটনার পর রাতের দায়িত্ব পালনে নিরাপত্তা জোরদার এবং সদস্যদের একা চলাচল বন্ধে জেলা পুলিশের এ নির্দেশনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

খুলনা পুলিশ, পুলিশ সদস্যদের নিরাপত্তা, রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা, , পুলিশ পরিদর্শক শাহ আলম,

আপনার মতামত লিখুন

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতে কোনো পুলিশ সদস্য যাতে একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাপত্রে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় বিশেষ অভিযান কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় রাতে পুলিশ সদস্যদের একা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপস, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস, কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সদস্যদের ওপর হামলার এ ঘটনার পর রাতের দায়িত্ব পালনে নিরাপত্তা জোরদার এবং সদস্যদের একা চলাচল বন্ধে জেলা পুলিশের এ নির্দেশনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস