জনতার প্রেস

মূল পাতা

রাজনীতি

‘গঙ্গা-তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে’

ভারতের সঙ্গে শত্রুতা নয়, বাংলাদেশের স্বার্থের সুরক্ষা চান নাহিদ ইসলাম

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভারতের সঙ্গে শত্রুতা নয়, বাংলাদেশের স্বার্থের সুরক্ষা চান নাহিদ ইসলাম
নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে আয়োজিত সভায় নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জনতার প্রেস ডেস্ক: ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা বাংলাদেশ চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে কি না, সে প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের সামনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ২০১৯ সালে ছাত্রলীগের (নিষিদ্ধ) নির্যাতনে নিহত আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ এ সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বৈরিতা বা শত্রুতা বাংলাদেশের প্রত্যাশা নয়। তবে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের অনেকগুলো অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এসব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার কথা থাকলেও গত পাঁচ দশকে তা যথাযথভাবে পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

গঙ্গা চুক্তিতে নতুন কাঠামোর দাবি

১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাওয়ার কথা বলে আসছে। গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তির ক্ষেত্রে ভারতকে সেই অবস্থানের প্রমাণ দিতে হবে।

তার ভাষ্য, শুধু আগের চুক্তি নবায়ন করলেই হবে না; নতুন করে চুক্তি করতে হবে। একই সঙ্গে অভিন্ন নদীগুলোর যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।

গঙ্গা চুক্তিতে সারা বছর নদীতে ন্যূনতম নাব্যতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির ঘাটতি হলে দুই দেশ সমানভাবে তা বহন করবে—এমন ‘গ্যারান্টি ক্লজ’ রাখার দাবিও জানান তিনি।

‘শুধু বোয়িং কিনলেই হবে না’

ক্ষমতাসীন বিএনপি সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদের চেতনাকে সমুন্নত রাখতে হলে ভারত-বাংলাদেশ সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে।

তিনি বলেন, ভারত যদি সত্যিকার অর্থেই প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে গঙ্গা, তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি সমতা ও ন্যায্যতার ভিত্তিতে করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, শুধু বোয়িং বিমান কেনাই যথেষ্ট নয়। গঙ্গার পানিবণ্টন চুক্তি কীভাবে নবায়ন বা নতুন করে করা হচ্ছে এবং সেখানে বাংলাদেশের স্বার্থ কতটা আদায় করা যাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।

সরকার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও দেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।

তার দাবি, গঙ্গা চুক্তিসহ বাংলাদেশের সঙ্গে সম্পাদিত সব আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা করতে হবে। জনগণের স্বার্থ সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই এসব চুক্তির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া উচিত।

আবরার হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি

আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আবরার তৎকালীন সরকারের বিরুদ্ধে কিংবা তৎকালীন সরকারের ছাত্রসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধেও কিছু বলেননি। তিনি ফেনী নদীকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির সমালোচনা করেছিলেন। সেই সমালোচনার কারণেই তাকে নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে দাবি করেন নাহিদ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে ধরনের সমীকরণ তৈরি হয়েছিল, আবরার হত্যার মধ্য দিয়ে তার একটি দিক স্পষ্ট হয়েছিল।

আবরার ফাহাদ হত্যার সব আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান এনসিপির আহ্বায়ক। খুনিদের মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর দেখতে চান বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারলে আবরার ফাহাদের আত্মা শান্তি পাবে।

নাহিদ ইসলাম, আবরার ফাহাদ ভারত-বাংলাদেশ সম্পর্ক, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি,

আপনার মতামত লিখুন

ভারতের সঙ্গে শত্রুতা নয়, বাংলাদেশের স্বার্থের সুরক্ষা চান নাহিদ ইসলাম
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ভারতের সঙ্গে শত্রুতা নয়, বাংলাদেশের স্বার্থের সুরক্ষা চান নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

জনতার প্রেস ডেস্ক: ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা বাংলাদেশ চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে কি না, সে প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের সামনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ২০১৯ সালে ছাত্রলীগের (নিষিদ্ধ) নির্যাতনে নিহত আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ এ সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বৈরিতা বা শত্রুতা বাংলাদেশের প্রত্যাশা নয়। তবে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের অনেকগুলো অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এসব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার কথা থাকলেও গত পাঁচ দশকে তা যথাযথভাবে পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

গঙ্গা চুক্তিতে নতুন কাঠামোর দাবি

১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাওয়ার কথা বলে আসছে। গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তির ক্ষেত্রে ভারতকে সেই অবস্থানের প্রমাণ দিতে হবে।

তার ভাষ্য, শুধু আগের চুক্তি নবায়ন করলেই হবে না; নতুন করে চুক্তি করতে হবে। একই সঙ্গে অভিন্ন নদীগুলোর যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।

গঙ্গা চুক্তিতে সারা বছর নদীতে ন্যূনতম নাব্যতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির ঘাটতি হলে দুই দেশ সমানভাবে তা বহন করবে—এমন ‘গ্যারান্টি ক্লজ’ রাখার দাবিও জানান তিনি।

‘শুধু বোয়িং কিনলেই হবে না’

ক্ষমতাসীন বিএনপি সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদের চেতনাকে সমুন্নত রাখতে হলে ভারত-বাংলাদেশ সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে।

তিনি বলেন, ভারত যদি সত্যিকার অর্থেই প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে গঙ্গা, তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি সমতা ও ন্যায্যতার ভিত্তিতে করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, শুধু বোয়িং বিমান কেনাই যথেষ্ট নয়। গঙ্গার পানিবণ্টন চুক্তি কীভাবে নবায়ন বা নতুন করে করা হচ্ছে এবং সেখানে বাংলাদেশের স্বার্থ কতটা আদায় করা যাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।

সরকার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও দেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।

তার দাবি, গঙ্গা চুক্তিসহ বাংলাদেশের সঙ্গে সম্পাদিত সব আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা করতে হবে। জনগণের স্বার্থ সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই এসব চুক্তির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া উচিত।

আবরার হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি

আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আবরার তৎকালীন সরকারের বিরুদ্ধে কিংবা তৎকালীন সরকারের ছাত্রসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধেও কিছু বলেননি। তিনি ফেনী নদীকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির সমালোচনা করেছিলেন। সেই সমালোচনার কারণেই তাকে নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে দাবি করেন নাহিদ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে ধরনের সমীকরণ তৈরি হয়েছিল, আবরার হত্যার মধ্য দিয়ে তার একটি দিক স্পষ্ট হয়েছিল।

আবরার ফাহাদ হত্যার সব আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান এনসিপির আহ্বায়ক। খুনিদের মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর দেখতে চান বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারলে আবরার ফাহাদের আত্মা শান্তি পাবে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস