জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক
ছবি: সংগৃহীত

জনতার প্রেস ডেস্ক

জাতি গঠন ও শিক্ষা বিস্তারে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নির্বাচিত প্রত্যেক শিক্ষককে নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিনের। এছাড়া বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

কোন পর্যায়ে কতজন শিক্ষক সম্মাননা পাচ্ছেন

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০১ জন শিক্ষক রাষ্ট্রীয় এ সম্মাননা পাচ্ছেন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষায় ৮ জন এবং মাদ্রাসা শিক্ষায় ২ জন।

মাধ্যমিক পর্যায়ে সম্মাননা পাচ্ছেন ২০ জন শিক্ষক। এর মধ্যে সাধারণ মাধ্যমিকে ১০ জন, কারিগরি শিক্ষায় ৫ জন এবং মাদ্রাসায় ৫ জন রয়েছেন।

কলেজ পর্যায়ে নির্বাচিত হয়েছেন ২৫ জন শিক্ষক। তাদের মধ্যে সাধারণ শিক্ষায় ১৫ জন, কারিগরি শিক্ষায় ৫ জন এবং মাদ্রাসায় ৫ জন।

সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হচ্ছে। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন।

এছাড়া চিকিৎসা শিক্ষায় ১০ জন—মেডিকেল কলেজের ৫ জন ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৫ জন; কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন; প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন।

এর বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় নির্বাচিত আরও ৬ জন শিক্ষক এ তালিকায় স্থান পেয়েছেন।

যেভাবে নির্বাচিত হয়েছেন গুণী শিক্ষকরা

গুণী শিক্ষক নির্বাচনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পৃথক সার্চ কমিটি গঠন করে।

সংশ্লিষ্ট সার্চ কমিটিগুলো বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করে। পরে সুপারিশকৃত প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা অনুমোদন করে।

শিক্ষকদের অবদানের স্বীকৃতিতে বিশ্ব শিক্ষক দিবস

ইউনেস্কো ঘোষিত এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’।

শিক্ষা ও সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান স্মরণ এবং তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষকতা পেশার মর্যাদা আরও সুদৃঢ় করাই দিবসটির অন্যতম মূল লক্ষ্য।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আলোচনা সভা, সম্মাননা প্রদান, র‍্যালিসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে দিবসটি উদযাপন করা হচ্ছে।

শিক্ষাবিদদের মতে, রাষ্ট্রীয়ভাবে গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া শুধু ব্যক্তিগত স্বীকৃতি নয়; বরং শিক্ষা পেশার মর্যাদা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের শিক্ষকদের অনুপ্রাণিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস