জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় ৩২টি সরকারি স্থাপনায় মোট ৯৬২.৫ কিলোওয়াট উৎপাদন সক্ষমতা

ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সরকারি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সরকারি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন
ফেনীতে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনতার প্রেস /ফেনী :

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় সরকারি ভবনের অব্যবহৃত ছাদ ব্যবহার করে স্থাপিত দেশের প্রথম ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলো থেকে রুফটপ সোলার বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, তিন উপজেলায় বাস্তবায়িত এ প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট।

প্রকল্পের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণে ব্যবহার করা হবে। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

ফুলগাজীতে ৮ সরকারি স্থাপনায় সৌর প্যানেল

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলগাজী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো এবং ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট ৮টি সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।

এসব স্থাপনায় মোট ২৪৯ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।

ছাগলনাইয়ায় ১২ স্থাপনায় ৪১৫ কিলোওয়াট সক্ষমতা

ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট ১২টি সরকারি স্থাপনার ছাদে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।

এসব স্থাপনায় মোট ৪১৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

পরশুরামে ৬ স্থাপনায় সৌরবিদ্যুৎ

অন্যদিকে, পরশুরাম উপজেলায় উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম ভবনসহ মোট ৬টি সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।

এসব স্থাপনায় মোট ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।

ব্যয়ের হিসাব আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা

প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি)। তবে প্রকল্পটির মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানিয়েছেন, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া—এই তিন উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।

সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সুযোগ তৈরি করেছে এ প্রকল্প।


আপনার মতামত লিখুন

ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সরকারি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সরকারি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

জনতার প্রেস /ফেনী :

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় সরকারি ভবনের অব্যবহৃত ছাদ ব্যবহার করে স্থাপিত দেশের প্রথম ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলো থেকে রুফটপ সোলার বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, তিন উপজেলায় বাস্তবায়িত এ প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট।

প্রকল্পের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণে ব্যবহার করা হবে। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

ফুলগাজীতে ৮ সরকারি স্থাপনায় সৌর প্যানেল

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলগাজী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো এবং ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট ৮টি সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।

এসব স্থাপনায় মোট ২৪৯ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।

ছাগলনাইয়ায় ১২ স্থাপনায় ৪১৫ কিলোওয়াট সক্ষমতা

ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট ১২টি সরকারি স্থাপনার ছাদে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।

এসব স্থাপনায় মোট ৪১৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

পরশুরামে ৬ স্থাপনায় সৌরবিদ্যুৎ

অন্যদিকে, পরশুরাম উপজেলায় উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম ভবনসহ মোট ৬টি সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।

এসব স্থাপনায় মোট ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।

ব্যয়ের হিসাব আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা

প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি)। তবে প্রকল্পটির মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানিয়েছেন, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া—এই তিন উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।

সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সুযোগ তৈরি করেছে এ প্রকল্প।



জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস