জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

বিদেশি এজেন্ডা বাস্তবায়নে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা’: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিদেশি এজেন্ডা বাস্তবায়নে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা’: প্রতিমন্ত্রী শাহে আলম
ছবি: বিএনপি মিডিয়া সেল

জনতার প্রেস ডেস্ক:

বিদেশি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ১১ দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিয়েছে। কিন্তু মসজিদ, মাদরাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে তারা চিন্তা করেনি। তারেক রহমান তাদের নিয়ে চিন্তা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচিকে সমর্থন না করে একটি পক্ষ দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘কোনো অপতৎপরতাই কাজে আসবে না। সরকার তার নিজস্ব গতিতেই চলবে।’

এ সময় শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

কবর জিয়ারতের সময় জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বিদেশি এজেন্ডা বাস্তবায়নে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা’: প্রতিমন্ত্রী শাহে আলম
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বিদেশি এজেন্ডা বাস্তবায়নে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা’: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জনতার প্রেস ডেস্ক:

বিদেশি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ১১ দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিয়েছে। কিন্তু মসজিদ, মাদরাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে তারা চিন্তা করেনি। তারেক রহমান তাদের নিয়ে চিন্তা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচিকে সমর্থন না করে একটি পক্ষ দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘কোনো অপতৎপরতাই কাজে আসবে না। সরকার তার নিজস্ব গতিতেই চলবে।’

এ সময় শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

কবর জিয়ারতের সময় জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস