জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

‘হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না, ম্যান্ডেট অনুযায়ী ক্ষমতায় থাকবে সরকার’

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না, ম্যান্ডেট অনুযায়ী ক্ষমতায় থাকবে সরকার’
ইকবাল হাসান মাহমুদ টুকু

 জনতার প্রেস ডেস্ক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় এসেছে। জনগণ যে সময়ের জন্য সরকারকে ম্যান্ডেট দিয়েছে, সে সময় পর্যন্ত সরকার ক্ষমতায় থাকবে। কোনো ধরনের হুমকি-ধমকি দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে লাভ হবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি এ সমাবেশের আয়োজন করে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। তাই জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করাই সরকারের লক্ষ্য। কোনো হুমকি বা চাপের কাছে সরকার নতি স্বীকার করবে না বলেও তিনি মন্তব্য করেন।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী দেশবাসীর ধৈর্যের প্রশংসা করেন। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দেখা দিলে সরকার জনগণের কাছে গেছে। জনগণও ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেছে। আল্লাহর রহমতে সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

সিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে টুকু বলেন, দীর্ঘ ১৭ বছরে সিরাজগঞ্জের মাটিতে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই, যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হননি। তার অভিযোগ, আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করেছে।

তিনি আরও বলেন, অন্যায়-অত্যাচারের পাল্লা যখন ভারী হয়ে উঠেছিল, তখনই জুলাই বিপ্লবের ঘটনা ঘটে।

সমাবেশে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশব্যাপী রাজনৈতিক পরিস্থিতি, নৈরাজ্য ও ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

‘হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না, ম্যান্ডেট অনুযায়ী ক্ষমতায় থাকবে সরকার’
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


‘হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না, ম্যান্ডেট অনুযায়ী ক্ষমতায় থাকবে সরকার’

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 জনতার প্রেস ডেস্ক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় এসেছে। জনগণ যে সময়ের জন্য সরকারকে ম্যান্ডেট দিয়েছে, সে সময় পর্যন্ত সরকার ক্ষমতায় থাকবে। কোনো ধরনের হুমকি-ধমকি দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে লাভ হবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি এ সমাবেশের আয়োজন করে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। তাই জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করাই সরকারের লক্ষ্য। কোনো হুমকি বা চাপের কাছে সরকার নতি স্বীকার করবে না বলেও তিনি মন্তব্য করেন।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী দেশবাসীর ধৈর্যের প্রশংসা করেন। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দেখা দিলে সরকার জনগণের কাছে গেছে। জনগণও ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেছে। আল্লাহর রহমতে সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

সিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে টুকু বলেন, দীর্ঘ ১৭ বছরে সিরাজগঞ্জের মাটিতে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই, যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হননি। তার অভিযোগ, আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করেছে।

তিনি আরও বলেন, অন্যায়-অত্যাচারের পাল্লা যখন ভারী হয়ে উঠেছিল, তখনই জুলাই বিপ্লবের ঘটনা ঘটে।

সমাবেশে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশব্যাপী রাজনৈতিক পরিস্থিতি, নৈরাজ্য ও ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে বক্তব্য দেন।



জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস