জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১ হাজার ২৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুটি কার্গো ও একটি ফিশিং বোট জব্দের পাশাপাশি দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে বোটে থাকা দুই পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, শুক্রবার ভোর ৩টার দিকে বাঁশখালী থানার বাংলা বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত দুটি বোট এবং আটক দুই পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম মিয়ানমার

আপনার মতামত লিখুন

মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১ হাজার ২৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুটি কার্গো ও একটি ফিশিং বোট জব্দের পাশাপাশি দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে বোটে থাকা দুই পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, শুক্রবার ভোর ৩টার দিকে বাঁশখালী থানার বাংলা বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত দুটি বোট এবং আটক দুই পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস