জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

জামায়াতের লংমার্চে এত গাড়িবহর, অর্থের উৎস কোথায়—প্রশ্ন রাশেদ খাঁনের

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামায়াতের লংমার্চে এত গাড়িবহর, অর্থের উৎস কোথায়—প্রশ্ন রাশেদ খাঁনের
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

নিজস্ব প্রতিবেদক, জনতার প্রেস

জামায়াতে ইসলামীর লংমার্চে এত গাড়িবহরের অর্থের উৎস কোথায়, কোন দেশ বা পক্ষ জামায়াতকে এ ধরনের আর্থিক সহায়তা দিচ্ছে—এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রংপুরের পীরগঞ্জে আল জামিয়াতুল উলুম (জামতলা মাদ্রাসা) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন আরও বলেন, ‘জ্বালানি সংকট সমাধানের কথা বলে জামায়াতের এই কর্মসূচি বাস্তবে সংকট আরও বাড়িয়ে দিচ্ছে। জামায়াতের আমির জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন—জ্বালানি সংকট একটি জাতীয় সমস্যা।’

রাশেদ খাঁন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। পাশাপাশি একটি টার্মিনাল পুড়ে যাওয়ায় গ্যাস সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, অন্তর্বর্তী সরকার দুটি টার্মিনালের প্রকল্প বাতিল করেছে এবং ৩৭টি সোলার প্রকল্পও বাতিল করা হয়েছে।

এসব প্রকল্প বাতিল না হলে একটি টার্মিনাল পুড়ে গেলেও লোডশেডিং কিংবা বিদ্যুৎ ও গ্যাসের সংকট এতটা হতো না। এই বাস্তবতা জামায়াতে ইসলামীকে বুঝতে হবে।

জামায়াতে ইসলামীকে বাস্তবতাবিবর্জিত রাজনৈতিক দল আখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘দলটি ইসলামকে পুঁজি করে রাজনীতি করছে। তাঁর অভিযোগ, তারা জান্নাতের টিকিট বিক্রি করে। কোনো ব্যক্তি কাউকে জান্নাত দিতে পারে না। জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।’

আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, ‘আমরা যতটা বুঝতে পারছি, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ডিসেম্বরে মাঠে নামতে চায়। জামায়াতের আমিরও ডিসেম্বর থেকে সরকার পতনের জন্য মাঠে নামতে চান। ৯৬-এর অপশক্তি আওয়ামী লীগ ও জামায়াত বিএনপি সরকারকে ব্যর্থ করার জন্য চক্রান্ত করছে।’

জেলার খবর জামায়াত জামায়াতে ইসলামী বিএনপি রংপুর বিভাগ রংপুর জেলা রাশেদ খান মেনন পীরগঞ্জ (রংপুর)

আপনার মতামত লিখুন

জামায়াতের লংমার্চে এত গাড়িবহর, অর্থের উৎস কোথায়—প্রশ্ন রাশেদ খাঁনের
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


জামায়াতের লংমার্চে এত গাড়িবহর, অর্থের উৎস কোথায়—প্রশ্ন রাশেদ খাঁনের

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, জনতার প্রেস

জামায়াতে ইসলামীর লংমার্চে এত গাড়িবহরের অর্থের উৎস কোথায়, কোন দেশ বা পক্ষ জামায়াতকে এ ধরনের আর্থিক সহায়তা দিচ্ছে—এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রংপুরের পীরগঞ্জে আল জামিয়াতুল উলুম (জামতলা মাদ্রাসা) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন আরও বলেন, ‘জ্বালানি সংকট সমাধানের কথা বলে জামায়াতের এই কর্মসূচি বাস্তবে সংকট আরও বাড়িয়ে দিচ্ছে। জামায়াতের আমির জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন—জ্বালানি সংকট একটি জাতীয় সমস্যা।’

রাশেদ খাঁন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। পাশাপাশি একটি টার্মিনাল পুড়ে যাওয়ায় গ্যাস সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, অন্তর্বর্তী সরকার দুটি টার্মিনালের প্রকল্প বাতিল করেছে এবং ৩৭টি সোলার প্রকল্পও বাতিল করা হয়েছে।

এসব প্রকল্প বাতিল না হলে একটি টার্মিনাল পুড়ে গেলেও লোডশেডিং কিংবা বিদ্যুৎ ও গ্যাসের সংকট এতটা হতো না। এই বাস্তবতা জামায়াতে ইসলামীকে বুঝতে হবে।

জামায়াতে ইসলামীকে বাস্তবতাবিবর্জিত রাজনৈতিক দল আখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘দলটি ইসলামকে পুঁজি করে রাজনীতি করছে। তাঁর অভিযোগ, তারা জান্নাতের টিকিট বিক্রি করে। কোনো ব্যক্তি কাউকে জান্নাত দিতে পারে না। জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।’

আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, ‘আমরা যতটা বুঝতে পারছি, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ডিসেম্বরে মাঠে নামতে চায়। জামায়াতের আমিরও ডিসেম্বর থেকে সরকার পতনের জন্য মাঠে নামতে চান। ৯৬-এর অপশক্তি আওয়ামী লীগ ও জামায়াত বিএনপি সরকারকে ব্যর্থ করার জন্য চক্রান্ত করছে।’


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস