রংপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁনের কাজই জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দেওয়া—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে একইদিন রংপুরে গিয়ে বিরোধী দলগুলোর লংমার্চ ও বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়ে বক্তব্য দেন রাশেদ খাঁন। তাঁর বক্তব্যের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা শিবির সভাপতির প্রতিক্রিয়া জানতে চাইলে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘রাশেদ খান তো বিশেষ কোটায় সহকারী হয়েছেন। তাঁর এই পদের ব্যাপারে আমরা সন্দিহান। তাঁর কাছেও জিজ্ঞাসা করলে সম্ভবত তিনি তাঁর পদের আসলে কী কাজ, সেটার উত্তর দিতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘তাঁর একমাত্র কাজ হচ্ছে জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে নেগেটিভ কথাগুলো বলা অথবা যা-ই হোক না কেন, পজিটিভকেও নেগেটিভভাবে উপস্থাপন করা।’
বিরোধী দলগুলোর লংমার্চ প্রসঙ্গে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, কর্মসূচিটি শুধু জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে দেওয়া হয়নি। সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের পাশাপাশি প্রশাসন, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগের অবসান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির দাবি রয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশে ‘অরাজক পরিস্থিতি’ তৈরি হয়েছে এবং জুলাই গণভোটের রায় ও জুলাই চার্টার বাস্তবায়ন করা হচ্ছে না। শেখ হাসিনার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
লংমার্চে জ্বালানি তেল ব্যবহারের সমালোচনা প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, এ ধরনের বক্তব্য আন্দোলনের মূল দাবি থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা। তাঁর দাবি, বিরোধী দলগুলো নিজেদের অর্থায়নে কর্মসূচি পালন করছে এবং এতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘প্রতিবাদের উদ্দেশ্য কী, সেটা নিয়ে মূলত আলোচনা হওয়া দরকার এবং সরকার মহলে সেটা নিয়ে কথা বলা উচিত। কিন্তু দৃষ্টি ফেরানোর জন্য জ্বালানি তেল, হাবিজাবি এসব কথা বলা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিরোধী দল বা ১১ দলীয় ঐক্য যে কর্মসূচি পালন করছে, ইসলামী ছাত্রশিবির তাতে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং আমাদের সামর্থ্য অনুযায়ী বিরোধী দলের সঙ্গে থাকার জন্য আমরা চেষ্টা করছি।’
এ সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়ার অভিযোগও করেন ছাত্রশিবির সভাপতি।
নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো ধরনের সমঝোতা হয়েছিল এবং আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি নির্বাচনে সুবিধা পেয়েছে। তবে এসব দাবির পক্ষে তাঁর দেওয়া বক্তব্য ও উদাহরণগুলোকে তিনি নিজের রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে উপস্থাপন করেন।
রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রশ্নে ছাত্রশিবিরের অবস্থান অপরিবর্তিত থাকবে উল্লেখ করে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি সাজ্জাদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন