জনতার প্রেস ডেস্ক:
ব্যয় সাশ্রয় এবং দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে সহজলভ্য পণ্য বিদেশ থেকে আমদানি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্কও করেছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানিয়েছেন।
বৈঠকে একনেক সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানী নেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’
সভায় দায়িত্বের অংশ হিসেবেই কর্মকর্তাদের একনেকের মতো বৈঠকে অংশ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আপনাদের দায়িত্ব।’
এদিকে প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্ট পরিদর্শনের নামে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ ধরনের বিদেশ সফর বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি বলে ওই কর্মকর্তা জানান।
বৈঠকে সরকারি প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয়, দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ব্যয় ও বিদেশ সফর কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয়তা, ব্যয় এবং দেশীয়ভাবে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ বিবেচনায় নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন