বরিশাল প্রতিনিধি: চরমোনাই পীর সাহেবের ফুফাতো বোন, বরিশাল ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালিকা মারিয়াম জাহান রায়হানা (বড় আপা) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাঁর মৃত্যু হয়।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি মরহুমার পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশাল ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমা মারিয়াম জাহান রায়হানার সালাতুল জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি, মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাযায় অংশ নিয়ে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “মরহুমা মারিয়াম জাহান রায়হানার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি নারী শিক্ষার প্রসার ও দ্বীনি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি দ্বীনি শিক্ষা অঙ্গনেও শূন্যতা সৃষ্টি হয়েছে।”
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁর নেক আমলগুলো কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সবরের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
জানাযায় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, অধ্যাপক মাহফুজ আমিন, সদর উপজেলা আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন