জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত মো. আলমগীর হোসেন।

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মো. আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার আলমগীর হোসেন ওই এলাকার জামাল মিয়ার ছেলে।

ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে আলমগীর হোসেনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আলমগীর হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

সারাদেশ ঝিনাইদহ

আপনার মতামত লিখুন

ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মো. আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার আলমগীর হোসেন ওই এলাকার জামাল মিয়ার ছেলে।

ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে আলমগীর হোসেনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আলমগীর হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস