সাতক্ষীরা প্রতিনিধি
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা প্রতিশোধপরায়ণ এখনো হইনি, হতে চাই না। বাংলাদেশের মানুষের সুশাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা কাজ করে যাব।’
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আইনমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে দলীয় দাসত্বে পরিণত করা হয়েছিল। ২০২৪ সালের আগস্টের পর পুলিশ বাহিনীকে মানসিক শক্তি ও সাহস জোগাতে হয়েছে। তারা এখন নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে।’
মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, শুধু দেশের গুটিকয়েক মানুষ মাদক নিয়ন্ত্রণ করছে—বিষয়টি এমন নয়। প্রতিবেশী রাষ্ট্র থেকেও মাদকের চালান দেশে আসছে। এ ক্ষেত্রে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দুই ধরনের—অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক। উভয় ধরনের দুর্নীতিই বন্ধ করতে হবে।
রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেমন মাদকের বিরুদ্ধে কথা বলছি, তেমনি রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও কথা বলছি। সেই পথে বিএনপির কোনো নেতা যদি বাধা হয়ে দাঁড়ান, প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে, সেটাকেও আমরা বিবেচনায় নেব না। আমরা কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিতে চাই না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বাদী হতো পুলিশ। তবে ৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা করেছে—এমন একটি উদাহরণও নেই।
তিনি বলেন, কোনো ব্যক্তি মামলা করলে পুলিশ তা নিতে অস্বীকার করতে পারবে না। তবে মামলার বিষয়টি খতিয়ে দেখা হবে। ‘এই ব্যালান্সের জায়গায় আমরা এসেছি। আগের মতো মিথ্যা গায়েবি মামলা আর নেই’—বলেন আইনমন্ত্রী।
মতবিনিময় সভায় জেলার সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় সাতক্ষীরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা।
এদিকে, বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
সূত্র: ইউএনবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন