জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি নাগরিকের অধিকার: জুবাইদা রহমান

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি নাগরিকের অধিকার: জুবাইদা রহমান
ডাক্তার জোবাইদা রহমান।

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, “বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।”

এ সময় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জুবাইদা রহমান।

স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি দেশে বিদ্যমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশের দক্ষ চিকিৎসকের পাশাপাশি যে মেডিকেল টেকনোলজি রয়েছে, তা দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নিতে হবে।”

তিনি বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে হলে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি।

জুবাইদা রহমান বলেন, “সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।”

সেমিনারে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

স্বাস্থ্য সেবা অধিকার ডাক্তার জুবাইদা

আপনার মতামত লিখুন

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি নাগরিকের অধিকার: জুবাইদা রহমান
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি নাগরিকের অধিকার: জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, “বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।”

এ সময় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জুবাইদা রহমান।

স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি দেশে বিদ্যমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশের দক্ষ চিকিৎসকের পাশাপাশি যে মেডিকেল টেকনোলজি রয়েছে, তা দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নিতে হবে।”

তিনি বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে হলে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি।

জুবাইদা রহমান বলেন, “সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।”

সেমিনারে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস