মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেদে সম্প্রদায়ের একদল লোকের সংঘবদ্ধ হামলা ও ভাঙচুরের ঘটনায় এক পর্যটক ও চারজন রেস্তোরাঁকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ঘাটের দাদা ভাই ফাস্ট ফুড ও আশপাশের কয়েকটি দোকানে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে রাত সাড়ে ৮টার দিকে বেদে সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি দাদা ভাই ফাস্ট ফুডে গিয়ে জুসের অর্ডার দেন। অর্ডার দেওয়াকে কেন্দ্র করে রেস্তোরাঁর কর্মচারীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলে তারা সেখান থেকে চলে যান।
তবে এর কিছু সময় পর পাশের বেদে পল্লী থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে এসে দাদা ভাই ফাস্ট ফুডসহ আশপাশের কয়েকটি রেস্তোরাঁয় হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।
এ সময় রেস্তোরাঁর চারজন স্টাফ ও রাব্বি (২৪) নামে এক পর্যটক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পর্যটকদের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, বর্তমানে শিমুলিয়া ঘাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হোটেল মালিকের পক্ষ থেকে একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন