সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার অবসরকালীন ভাতা বাস্তবায়ন করেছিল। বিগত সরকার তা বন্ধ রেখেছিল। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৪ হাজার কোটি টাকা অবসরকালীন ভাতা বরাদ্দ দিয়েছেন। এই সরকার শিক্ষক বান্ধব ও জনবান্ধব সরকার।
আগামী ৪ বছরের মধ্যে সব ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের ভাতার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর পৌর শাখার ১-৯ ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
আজ শুক্রবার বিকেল ৫ টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বিরামপুর পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মহিবুর এলাহী চৌধূরীর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন, মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, অঙ্গ সংগঠনের পৌর নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকরা।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন