জনতার প্রেস

মূল পাতা

অপরাধ

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

Md.Shahin
Md.Shahin
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত |সংগৃহীত

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর কাফরুল থানা এলাকায় তরিকুল ইসলাম রুবেলকে (২৩) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তরিকুল ইসলাম রুবেল। এ ঘটনায় ২০২৫ সালের ৫ মার্চ রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সূত্র : বাসস

গ্রেফতার মামলা নিহত কারাগার আদালত

আপনার মতামত লিখুন

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর কাফরুল থানা এলাকায় তরিকুল ইসলাম রুবেলকে (২৩) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তরিকুল ইসলাম রুবেল। এ ঘটনায় ২০২৫ সালের ৫ মার্চ রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সূত্র : বাসস


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস