জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের সাবেক মেয়র

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের সাবেক মেয়র
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র মুসলিম উদ্দিন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধঃ হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিমকে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে মাধবপুর পৌর শহরের স্বপন মিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে মাধবপুর পৌর শহরে নিজের একটি ভবন ভাড়া দেওয়ার শর্তে চিকিৎসক সাইফুল ইসলাম ও আইনজীবী শাকিল গংয়ের কাছ থেকে ৫৫ লাখ টাকা অগ্রিম নেন শাহ মো. মুসলিম। পরে ভবনটি তাঁদের কাছে ভাড়া না দিয়ে অন্য পক্ষের কাছে ভাড়া দেন। পরে একটি সালিসের মাধ্যমে টাকা ফিরিয়ে দেওয়ার শর্তে শাহ মো. মুসলিম দুটি চেক দেন। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যাত/ ডিজঅনার হয়।

এ ঘটনায় আইনজীবী শাকিল বাদী হয়ে ঢাকার মহানগর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলাসহ আরও কয়েকটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গতকাল গভীর রাতে পুলিশ শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সিআর মামলায় সাজা পরোয়ানা রয়েছে।

পুলিশ মামলা আওয়ামী লীগ গ্রেপ্তার সিলেট বিভাগ নিষিদ্ধ হবিগঞ্জ মাধবপুর পৌরসভা

আপনার মতামত লিখুন

চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের সাবেক মেয়র
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের সাবেক মেয়র

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জ প্রতিনিধঃ হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিমকে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে মাধবপুর পৌর শহরের স্বপন মিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে মাধবপুর পৌর শহরে নিজের একটি ভবন ভাড়া দেওয়ার শর্তে চিকিৎসক সাইফুল ইসলাম ও আইনজীবী শাকিল গংয়ের কাছ থেকে ৫৫ লাখ টাকা অগ্রিম নেন শাহ মো. মুসলিম। পরে ভবনটি তাঁদের কাছে ভাড়া না দিয়ে অন্য পক্ষের কাছে ভাড়া দেন। পরে একটি সালিসের মাধ্যমে টাকা ফিরিয়ে দেওয়ার শর্তে শাহ মো. মুসলিম দুটি চেক দেন। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যাত/ ডিজঅনার হয়।

এ ঘটনায় আইনজীবী শাকিল বাদী হয়ে ঢাকার মহানগর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলাসহ আরও কয়েকটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গতকাল গভীর রাতে পুলিশ শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সিআর মামলায় সাজা পরোয়ানা রয়েছে।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস