জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

উপজেলা কৃষকদলের উদ্যোগে খাল খনন করা হচ্ছে

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
উপজেলা কৃষকদলের উদ্যোগে খাল খনন করা হচ্ছে
উপজেলা কৃষকদলের উদ্যোগে খাল খনন করা হচ্ছে।

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষক দলের উপজেলাব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেয়া নাজিম উদ্দিন জানান, দীর্ঘদিন বিভিন্ন খাল-নালা ভরাট ও ময়লা-আবর্জনায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষি জমি ও স্থানীয় জনজীবনে দুর্ভোগ দেখা দেয়। এ সমস্যা নিরসনে খালগুলো খনন ও পরিষ্কার করা জরুরি হয়ে পড়ে। আজকে প্রায় দেড় কিলোমিটার খাল খনন কাজ করা হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিন বলেন, ‘কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিষ্কার কর্মসূচি অব্যাহত রয়েছে। খালগুলো সচল থাকলে পানি নিষ্কাশন সহজ হবে ও কৃষকরাও উপকৃত হবেন।’

কৃষক দল খাল খনন

আপনার মতামত লিখুন

উপজেলা কৃষকদলের উদ্যোগে খাল খনন করা হচ্ছে
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


উপজেলা কৃষকদলের উদ্যোগে খাল খনন করা হচ্ছে

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষক দলের উপজেলাব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেয়া নাজিম উদ্দিন জানান, দীর্ঘদিন বিভিন্ন খাল-নালা ভরাট ও ময়লা-আবর্জনায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষি জমি ও স্থানীয় জনজীবনে দুর্ভোগ দেখা দেয়। এ সমস্যা নিরসনে খালগুলো খনন ও পরিষ্কার করা জরুরি হয়ে পড়ে। আজকে প্রায় দেড় কিলোমিটার খাল খনন কাজ করা হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিন বলেন, ‘কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিষ্কার কর্মসূচি অব্যাহত রয়েছে। খালগুলো সচল থাকলে পানি নিষ্কাশন সহজ হবে ও কৃষকরাও উপকৃত হবেন।’


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস