জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

নাটোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেফতার

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নাটোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেফতার
মাদকসহ গ্রেফতার ব্যক্তিরা।জনতার প্রেস

নাটোর প্রতিনিধঃনাটোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মরহুম খোরশেদ আলমের স্ত্রী মোছাম্মৎ হেলেনা বেগম (৬৪), নাটোরের চকবৈদ্যনাথ গ্রামের শ্রী শ্যামল ভূঁইয়ার ছেলে শ্রী সুরজ ভূঁইয়া, শ্রী বাবুল ভূঁইয়ার ছেলে শ্রী রঞ্জিত ভূঁইয়া এবং জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মরহুম মোখলেছ কবিরাজের ছেলে ইয়াকুব কবিরাজ।

নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রিফা রওনক নীতু জানান, বুধবার রাতে শহরের স্টেশন বাজার এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ হেলেনা নামে এক নারীকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আসাদুর রহমান নাটোর সদর থানায় একটি মামলা করেন।

এর আগে, একই দিন বিকেলে শহরের চকবৈদ্যনাথ এলাকায় পৃথক অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ সুরজ ও রঞ্জিতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় পৃথক দু’টি নিয়মিত মামলা করা হয়।

অন্যদিকে, একই দিন সকালে জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে মো: ইয়াকুব কবিরাজের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির শয়নকক্ষের বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ফেনসিডিলজাতীয় ১৪০ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সবুজ দেবনাথ বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন।

অভিযানে ১৪০ বোতল বিভিন্ন ধরনের মাদক, ১৫ লিটার চোলাই মদ ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার মাদক

আপনার মতামত লিখুন

নাটোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেফতার
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নাটোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাটোর প্রতিনিধঃনাটোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মরহুম খোরশেদ আলমের স্ত্রী মোছাম্মৎ হেলেনা বেগম (৬৪), নাটোরের চকবৈদ্যনাথ গ্রামের শ্রী শ্যামল ভূঁইয়ার ছেলে শ্রী সুরজ ভূঁইয়া, শ্রী বাবুল ভূঁইয়ার ছেলে শ্রী রঞ্জিত ভূঁইয়া এবং জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মরহুম মোখলেছ কবিরাজের ছেলে ইয়াকুব কবিরাজ।

নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রিফা রওনক নীতু জানান, বুধবার রাতে শহরের স্টেশন বাজার এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ হেলেনা নামে এক নারীকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আসাদুর রহমান নাটোর সদর থানায় একটি মামলা করেন।

এর আগে, একই দিন বিকেলে শহরের চকবৈদ্যনাথ এলাকায় পৃথক অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ সুরজ ও রঞ্জিতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় পৃথক দু’টি নিয়মিত মামলা করা হয়।

অন্যদিকে, একই দিন সকালে জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে মো: ইয়াকুব কবিরাজের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির শয়নকক্ষের বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ফেনসিডিলজাতীয় ১৪০ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সবুজ দেবনাথ বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন।

অভিযানে ১৪০ বোতল বিভিন্ন ধরনের মাদক, ১৫ লিটার চোলাই মদ ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস