জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

পাগলা থানায় মামলায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয়

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পাগলা থানায় মামলায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয়
পাগলা থানায় মামলায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয় |জনতার প্রেস

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে ধর্ষিতা শিশুর মা পাগলা থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ কান্দিপাড়া বাজার থেকে গ্রেফতার করে।

শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে পুলিশ জানায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের আসা যাওয়ার পথে ওই শিশুকে প্রায়ই কুপ্রস্তাব দিত কান্দিপাড়া বাজার এলাকার বৃদ্ধ ছমির উদ্দিন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৫ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টাকা দেয়ার লোভ দেখিয়ে শিশুটিকে কান্দিপাড়া বাজারে আশা অফিসের পাশে নিয়ে যায়। পরে সেখানে কলাবাগানে নিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজাত আলী জানান, শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেফতার শিশু ধর্ষণ আসামি উচ্ছেদ অভিযান

আপনার মতামত লিখুন

পাগলা থানায় মামলায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয়
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পাগলা থানায় মামলায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয়

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে ধর্ষিতা শিশুর মা পাগলা থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ কান্দিপাড়া বাজার থেকে গ্রেফতার করে।

শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে পুলিশ জানায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের আসা যাওয়ার পথে ওই শিশুকে প্রায়ই কুপ্রস্তাব দিত কান্দিপাড়া বাজার এলাকার বৃদ্ধ ছমির উদ্দিন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৫ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টাকা দেয়ার লোভ দেখিয়ে শিশুটিকে কান্দিপাড়া বাজারে আশা অফিসের পাশে নিয়ে যায়। পরে সেখানে কলাবাগানে নিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজাত আলী জানান, শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস