জনতার প্রেস

মূল পাতা

অপরাধ

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জড়িতের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ :: জনতার প্রেস

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় জড়িতের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

এ সময় বিক্ষোভকারীরা ‘দড়ি লাগলে দড়ি নে, সানোয়ারের ফাঁসি দে’, ‘বিচার বিচার বিচার চাই, সানোয়ারের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় আপসের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার নাম উল্লেখ করেও স্লোগান দিতে দেখা যায়।

এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের রবীন্দ্র স্মরণী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। তখন সড়কের দুই পাশে শতাধিক যানবাহন ও পথচারী আটকে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া বলেন, ‘আমি গত ১৫ আগস্ট থেকে ঢাকায় আছি। ছেলের পরীক্ষার জন্য এসেছি। তবে কারা বিচার-সালিস করল, আমি জানি না। কী কারণে আমাকে জড়াচ্ছে, তাও জানি না। এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে। তা না হলে কেন আমাকে জড়াবে সেখানে। ভুক্তভোগীর পরিবার নাকি থানায় মামলা করতে যায়নি। কিন্তু তবুও আমাকে জড়ানো হচ্ছে।’

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটে ২০ আগস্ট। তার দুই দিন পরে অর্থাৎ ২২ আগস্ট ভুক্তভোগী পরিবারকে থানায় ডেকে আনা হয়। ভুক্তভোগী পরিবারটি পরের দিন করবেন বলে আর ফিরে আসেনি। আজ আবার এসেছেন থানায়। ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জেলার খবর শিশু ধর্ষণ পঞ্চগড় তেঁতুলিয়া রাজশাহী বিভাগ

আপনার মতামত লিখুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জড়িতের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জড়িতের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় জড়িতের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

এ সময় বিক্ষোভকারীরা ‘দড়ি লাগলে দড়ি নে, সানোয়ারের ফাঁসি দে’, ‘বিচার বিচার বিচার চাই, সানোয়ারের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় আপসের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার নাম উল্লেখ করেও স্লোগান দিতে দেখা যায়।

এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের রবীন্দ্র স্মরণী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। তখন সড়কের দুই পাশে শতাধিক যানবাহন ও পথচারী আটকে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া বলেন, ‘আমি গত ১৫ আগস্ট থেকে ঢাকায় আছি। ছেলের পরীক্ষার জন্য এসেছি। তবে কারা বিচার-সালিস করল, আমি জানি না। কী কারণে আমাকে জড়াচ্ছে, তাও জানি না। এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে। তা না হলে কেন আমাকে জড়াবে সেখানে। ভুক্তভোগীর পরিবার নাকি থানায় মামলা করতে যায়নি। কিন্তু তবুও আমাকে জড়ানো হচ্ছে।’

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটে ২০ আগস্ট। তার দুই দিন পরে অর্থাৎ ২২ আগস্ট ভুক্তভোগী পরিবারকে থানায় ডেকে আনা হয়। ভুক্তভোগী পরিবারটি পরের দিন করবেন বলে আর ফিরে আসেনি। আজ আবার এসেছেন থানায়। ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস