জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

নাগরিকদের ঝাড়ু হাতে নামা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ: সেলিম উদ্দিন

নাগরিকদের ঝাড়ু হাতে নামা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ: সেলিম উদ্দিন
জনতার প্রেস

নাগরিকদের নিজেদের হাতে শহরের পরিচ্ছন্নতা অভিযানে নামতে হওয়া প্রশাসনের ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তর আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির সর্বশেষ তথ্য এবং দেশের ও ঢাকার চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সেলিম উদ্দিন বলেন, শহরের পরিচ্ছন্নতা রক্ষা সিটি করপোরেশনের দায়িত্ব। কিন্তু নাগরিকদের যখন নিজেদের হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় নামতে হয়, তখন প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।

তিনি বলেন, প্রতিবছর একই ধরনের বর্জ্য ব্যবস্থাপনা সংকট ফিরে আসছে। কাগজে-কলমে নানা কার্যক্রম থাকলেও মাঠপর্যায়ে তার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। এতে নাগরিক সেবা ও প্রশাসনিক জবাবদিহির কাঙ্ক্ষিত কাঠামো দুর্বল হয়ে পড়েছে।

বর্জ্য ব্যবস্থাপনায় পাঁচ বিষয়ে জবাব দাবি

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রকাশিত এক খোলা চিঠিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পাঁচটি বিষয়ে সুনির্দিষ্ট জবাব দাবি করেন সেলিম উদ্দিন।

এর মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার বাজেট, ওয়ার্ডভিত্তিক বর্জ্য অপসারণের পারফরম্যান্স, অভিযোগ নিষ্পত্তির হার এবং প্রতিবছর একই ধরনের সংকট ফিরে আসার কারণ।

সেলিম উদ্দিন প্রশ্ন তোলেন, সিটি করপোরেশনের বাজেট, জনবল, যানবাহন ও পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থাকার পরও রাস্তার পাশ, ড্রেনের মুখ ও খালের ধারে দিনের পর দিন বর্জ্য পড়ে থাকে কেন।

দ্রুত সিটি নির্বাচন দাবি

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচন আয়োজনের কথা বলা হলেও এখন আর কোনো ‘মেকানিজম’ দিয়ে নির্বাচন বিলম্বিত করা যাবে না।

তার ভাষায়, দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দিতে হবে এবং কোনো ধরনের ব্যর্থতা বা কারচুপির চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

স্থানীয় নির্বাচনেও সরাসরি গণমাধ্যমের কাভারেজের মাধ্যমে নির্বাচনকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দাবি জানান তিনি।

‘ক্লিন ঢাকা’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

‘ক্লিন ঢাকা’ কর্মসূচি কোনো রাজনৈতিক পয়েন্ট স্কোর করার উদ্যোগ নয় দাবি করে সেলিম উদ্দিন বলেন, নাগরিক দায়িত্ব ও জবাবদিহির প্রশ্ন থেকেই তারা মাঠে নেমেছেন।

তিনি জানান, গত কয়েকদিনে স্বেচ্ছাসেবকদের নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় রাস্তার পাশ, ড্রেনের মুখ ও খালের ধারে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে তিন ধরনের ময়লা আলাদাভাবে রাখার জন্য বিন স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। সংগৃহীত বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে কলম ও খাতা তৈরি করে ঢাকার বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠনের ঘোষণা

সেলিম উদ্দিন বলেন, ‘ইতোমধ্যে বিরোধী দল ছায়া সরকার গঠন করেছে। একইভাবে আমরা ছায়া সিটি করপোরেশন প্রশাসন গঠন করব। তবে সেটা কথায় নয়, কাজের মাধ্যমে।’

জনগণের সামনে শুধু প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে কার্যকর ও পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনার নমুনা তুলে ধরাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।

ঢাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, তারা ঢাকা সিটির দায়িত্ব পেলে এমন উন্নয়ন করবেন, যা নিয়ে সরকার গর্ব করতে পারবে। ঢাকায় কোনো বেকার যুবক থাকবে না বলেও দাবি করেন তিনি।

পাঁচ বছর জামায়াতকে দায়িত্ব দেওয়ার আহ্বান

দেশের উন্নয়ন প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়ন দেখতে চাইলে জামায়াতে ইসলামীকে পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখতে পারে।

তার দাবি, দায়িত্ব পেলে এমন উন্নয়ন করা হবে, যাতে প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে মাথা উঁচু করে কথা বলতে পারেন।

প্রেস ব্রিফিংয়ের শেষ পর্যায়ে ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘শুধু দেখার জন্য হলেও জামায়াতকে পাঁচ বছর সিটির দায়িত্ব দিন। সরকার দেশ চালাক, আমরা ঢাকা সিটিকে উন্নত ও সমৃদ্ধ নগরীতে গড়ে তুলি।’

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নতুন কোনো প্রযুক্তির আবিষ্কার প্রয়োজন নেই; প্রয়োজন সদিচ্ছা, স্বচ্ছতা ও জবাবদিহি। জনগণের টাকার হিসাব জনগণের জানার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে যারা ছিলেন

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার।

সেলিম উদ্দিন প্রেস ব্রিফিং

আপনার মতামত লিখুন

নাগরিকদের ঝাড়ু হাতে নামা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ: সেলিম উদ্দিন
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাগরিকদের ঝাড়ু হাতে নামা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ: সেলিম উদ্দিন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস